পোস্টগুলি

🔑 পেটের মেদ কমানোর মূল উপায়

জিম করে পেটের মেদ (belly fat) কমানো সম্ভব, তবে এটি একটি ধৈর্যের ও নিয়মিত চর্চার ব্যাপার। শুধু পেটের মেদ কমানো (spot reduction) সম্ভব নয়, তবে পুরো শরীরের মেদ কমালে পেটের চর্বিও কমে যাবে। নিচে জিম করে পেটের মেদ কমানোর বিস্তারিত পদ্ধতি দেওয়া হলো : 🔑 পেটের মেদ কমানোর মূল উপায় (জিমের মাধ্যমে) ✅ ১. কার্ডিও এক্সারসাইজ (Cardio Exercise) – সপ্তাহে ৩–৫ দিন কার্ডিও ওয়ার্কআউট ক্যালরি পোড়াতে সহায়তা করে এবং দ্রুত চর্বি কমাতে সাহায্য করে। 👉 কার্যকরী কার্ডিও: ট্রেডমিলে দৌড় বা জগিং (20–30 মিনিট) স্টেশনারি বাইক চালানো এলিপটিকাল মেশিন রোয়িং মেশিন ইনক্লাইন ওয়াক (incline treadmill walk) ✅ ২. HIIT (High-Intensity Interval Training) – সপ্তাহে ২–৩ দিন এই ধরনের ওয়ার্কআউটে অল্প সময়ের মধ্যে অনেক ক্যালরি পোড়ে। 🎯 উদাহরণ: ৩০ সেকেন্ড স্প্রিন্ট + ১ মিনিট বিশ্রাম = ৮–১০ রাউন্ড ব্যাটল রোপস, বক্স জাম্প, কেটলবেল সুইং 🧠 টিপস : HIIT করলে শরীর আরও দীর্ঘ সময় ধরে ক্যালরি বার্ন করে (afterburn effect)। ✅ ৩. স্ট্রেন্থ ট্রেনিং (Strength Training) – সপ্তাহে ৩–৪ দিন মাসল বাড়ালে মেটাবলিজম ব...

বৈঠকে ‘ট্রাম্পের চিৎকার-চেঁচামেচির’ পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব জেলেনস্কির

ছবি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন না করেই বেরিয়ে গেছেন জেলেনস্কি। হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ২৯ ফেব্রুয়ারি ২০২৫    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন উত্তপ্ত বৈঠকের পর দেশটির সঙ্গে নিজের সম্পর্ক ঝালাই করে নেওয়ার আশা ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি গতকাল শুক্রবার বলেছেন, বৈঠকে ট্রাম্প চিৎকার-চেঁচামেচি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো মেরামত হতে পারে। গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করছেন বলে অভিযোগ করেন ট্রাম্প।   মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প-সমর্থক সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সাক্ষাৎকারে ওই আশা ব্যক্তি করেন তিনি। সাক্ষাৎকারে জেলেনস্কির কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব কি...

মহাকাশে যাচ্ছেন কেটি

ছবি
  মহাকাশে যাচ্ছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের রকেটে পেরির সঙ্গে এই মিশনে আছেন আরও পাঁচ নারী। পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। খবর ভ্যারাইটির   ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে ভালেন্তিনা তেরেসকোভার পর এটিই হতে যাচ্ছে মহাকাশে প্রথম মিশন, যেখানে সবাই নারী। এই যাত্রায় কেটি পেরি ছাড়া আরও থাকবেন জেফ বেজোসের বাগ্‌দত্তা লরেন সানতেজ, সঞ্চালক গেইল কিং, সাবেক নাসার বিজ্ঞানী আইশা বোয়ি, মানবাধিকারকর্মী অ্যামান্ডা গুয়েন ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ান ফ্লিন।   এই বছরের বসন্তেই এনএস-৩১ মিশনটি মহাকাশে যাত্রা করবে।  আগামী ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন কেটি, মনে করা হচ্ছে তাঁর আগেই এই সফর সম্পন্ন হবে।   এক বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, এমন একটি মিশনে অভিযাত্রীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন কেটি পেরি। তিনি আশা প্রকাশ করেছেন, তাঁদের এই মিশন পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ৪০ বছর বয়সী কেটি পেরি এই সময়ের জন্যতম জনপ্রিয় গায়িকাদের একজন। ২০০১ সালে ক্যারিয়ার শুরুর পর কেটি হয়ে উঠেছেন সম...

জাতীয় নাগরিক পার্টির ‘সুপার টেন’: জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব থাকছেন দুজন করে

ছবি
  জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র শীর্ষ ১০ পদ (‘সুপার টেন’) চূড়ান্ত হয়েছে। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হবে। অনুষ্ঠানে নতুন দলের কমিটি ঘোষণা করা হবে। দেড় শতাধিক সদস্যের এই কমিটিতে নানা মতাদর্শের ব্যক্তিদের দেখা যেতে পারে।   আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত করা হবে।   ‘সুপার টেন’ নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদকে ‘সুপার টেন’ বলে প্রথম আলোর সঙ্গে আলাপে উল্লেখ করেন একাধিক উদ্যোক্তা। নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ই...

তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত

ছবি
  জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী , হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।   বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণ...

বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ম রক্ষা করতে দেবে তো প্রকৃতি

ছবি
  জিতলেও কিছু নেই, হারলেও কিছু নেই। যে-ই জিতুক, যে-ই হারুক, এই ম্যাচ শেষে বাংলাদেশ দল দেশে ফিরে যাবে, পাকিস্তান দল হয়ে যাবে শুধুই দর্শক। ক্রিকেটীয় পরিভাষায় এসব ম্যাচকে বলে নিয়ম রক্ষার ম্যাচ।   তো রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের নিয়ম রক্ষার ম্যাচটিতে বাংলাদেশকে ফেবারিট বললে ভুল কিছু বলা হবে না। পাকিস্তান ঘরের মাঠে খেলছে বলেই তাদের ফেবারিট বলা যাবে না। টুর্নামেন্টে তাদের অবস্থাও তো বাংলাদেশের মতোই—প্রথম দুই ম্যাচেই হার এবং বিদায়। আবার এমনও নয় যে গত আগস্টে এই মাঠে পাকিস্তানকে ২-০–তে টেস্ট সিরিজে হারিয়েছে বলেই বাংলাদেশ আজ ফেবারিট।   বাংলাদেশ ফেবারিট; কারণ, এ ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতায় বিশ্বে খুব কম দলই তাদের চেয়ে এগিয়ে। টুর্নামেন্টে দুই দলেরই শেষ ম্যাচ, যাতে দুই দলেরই বা অন্তত একটি দলের পাওয়ার মতো কিছু থাকবে না, ম্যাচের দুই দল বা অন্তত একটি দল টুর্নামেন্ট থেকে বিদায় হলে অন্যরা ঝামেলামুক্ত হয়—এ রকম ম্যাচ বাংলাদেশের তুলনায় বেশি খেলেছে খুব কম দলই। কে জানে, হয়তো খেলেইনি! আজ তাই অভিজ্ঞতায় বাংলাদেশই এগিয়ে। সমস্যা হলো, প্রকৃতিও বুঝে গেছে, এই ম্যাচটার কোনো মূল্য নেই। কাজেই পা...

ট্রাম্প কেন পেন্টাগনের নিয়ন্ত্রণ নিতে চাইছেন

ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রথম মেয়াদে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তুমুল বিরোধে জড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে পথে হাঁটেননি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পরপরই পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন।   আর তাতেই গত শুক্রবার পেন্টাগনের ওপর দিয়ে রীতিমতো বরখাস্তের ঝড় বয়ে গেছে। ওই দিন রাতে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস ‘কিউ’ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেন। প্রেসিডেন্টের নির্দেশে সেদিনই সংস্থার আরও ৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের কয়েক সপ্তাহে পেন্টাগনে যে অস্থিরতা চলছিল, ট্রাম্প এ গণছাঁটাইয়ের মাধ্যমে হয়তো এক রাতেই তা শান্ত করে প্রতিরক্ষা দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। সেদিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান কর্মকর্তা অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকেও চাকরিচ্যুত করা হয়। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেছিলেন, তিনি বিমানবাহিনী, সশস্ত্র বাহিনী ও নৌবাহিনীর শীর্ষ পদে পরিবর্তনের জন্য প্রার্থী খুঁজছ...