হাসনাত–সারজিসের রংপুর আগমনের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ
রংপুর নগরে জাতীয় পার্টির নেতা–কর্মীরা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। এতে বক্তব্য দেন জাতীয় পার্টির কোচেয়ারম্যান মোস্তাফিজার রহমান। আজ দুপুরে নগরের পায়রাচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শনিবার জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আজ দুপুর সোয়া ১২টা থেকে বেলা সোয়া ১টা পযন্ত ঘণ্টাব্যাপী রংপুরের বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। আজ দুপুর সোয়া ১২টার দিকে রংপুর নগরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটির করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলে জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর হাতে লাঠি ছিল। মিছিলটি নগরের জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রেসক্লাব চত্বর এলাকায় যায়। সেখান থেকে পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মোড় দিয়ে ঘুরে পায়রা চত্বর মোড়ে এসে সোয়া ১টায় সমাবেশ করে। সমাবেশে জাতীয় পার্টির...