ঘূর্ণিঝর দানার কারণে ২৫ অক্টোবর ২০২৪ ইং দেশে যে পরিস্থিতি

 

ঘূর্ণিঝর দানার প্রভাব ২৪ অক্টোবর ২০২৪ ইং


বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দেশের উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্ষতির হাত থেকে রক্ষা করতে ছোট ইঞ্জিনচালিত নৌকাটি বেঁধে রাখছেন শাহাদাৎ-ফরিদা দম্পতি। আজ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভামিয়া এলাকায় খোলপেটুয়া নদীতীরে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে আজ বৃহস্পতিবার ভোর থেকে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে, সঙ্গে নদীর পানির উচ্চতাও বাড়তে শুরু করেছে। ঝড়ের কবল থেকে পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম নৌকা রক্ষায় ব্যস্ত সময় পার করছেন শাহাদাৎ-ফরিদা দম্পতি।

শাহাদাৎ গাজী ও ফরিদা বেগম দম্পতি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকার খোলপেটুয়া নদীর তীরে বসবাস করেন। আজ বিকেলে সরেজমিনে দেখা যায়, ছোট ইঞ্জিনচালিত নৌকাটি ক্ষতির হাত থেকে রক্ষা করতে স্বামী-স্ত্রী মিলে বেড়িবাঁধের পাশে কাত করে বেঁধে রাখছেন। মৎস্যজীবী শাহাদাৎ গাজী বলেন, ‘ঝড় আসছে শুনেছি। তাই নৌকাটি যাতে ঝড়ে ভেসে না যায়, সে জন্য ডাঙায় বেঁধে রাখছি।’

ঘূর্ণিঝর দানার প্রভাব ভারতে 


ঘূর্ণিঝড় দানার কারণে ওডিশার জেলাগুলোতে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে

ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। এর প্রভাবে ওডিশার উপকূলীয় অঞ্চল ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দুই রাজ্যই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবর বলছে, ঘূর্ণিঝড় দানা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে (স্থানীয় সময়) ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ওডিশার উত্তর উপকূল অতিক্রম করেছে। ওডিশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করছে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। আজ শুক্রবার সকাল পর্যন্ত এই আছড়ে পড়ার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে আলীপুর আবহাওয়া দপ্তর।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বৈঠকে ‘ট্রাম্পের চিৎকার-চেঁচামেচির’ পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রস্তাব জেলেনস্কির

🔑 পেটের মেদ কমানোর মূল উপায়

তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত